যোগিনীর বেশে শুভশ্রী, সঙ্গে নুসরত-মিমি

GHOSH ARPAN
সম্প্রতি মুক্তি পেয়েছে ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত পরিণীতা। বক্স অফিসে ভালোই সাড়া পেয়েছে। তার মধ্যেই এক অন্য রূপে ধরা দিলেন শুভশ্রী। পরনে বেনারসী, গলায়-হাতে রুদ্রাক্ষের মালা। কানে ঝুমকো, পায়ে আলতা আর নূপুর। সিঁথিতে সিঁদুর। কার্যত একরকম যোগিনী দুর্গার বেশে ধরা দিয়েছেন শুভশ্রী। সেই ছবি একটি সংস্থা সোশ্যল মিডিয়ায় পোস্ট করেছে।
উল্লেখ্য, গত বছর এক সংস্থার উদ্যোগে রাজ চক্রবর্তীর পরিচালনায় একটি গানের ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিওতে সৌরভ গঙ্গোপাধ্যায় সহ শুভশ্রী, মিমি, নুসরত ও জিত গঙ্গোপাধ্যায়কে দেখা যায়। ভিডিওটি বেশ জনপ্রিয় হয়। এবার সেই সংস্থার পক্ষ থেকেই এ বছর একটি মিউজিক ভিডিও শ্যুটের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই শ্যুটেই যোগিনী বেশে সেজেছিলেন শুভশ্রী। শুভশ্রীর সঙ্গে ছিলেন মিমি-নুসরতও। দেখে নিন সেই ছবি –

Find Out More:

Related Articles: