তিনি প্রাক্তন বিশ্ব সুন্দরী। কখনও রবীন্দ্র সঙ্গীত গেয়ে, কখনও ডাইভিং আবার কখনও সোশ্যল মিডিয়ায় ছবি পোস্ট করলেই সেই ছবি ভাইরাল হয়ে যাচ্ছে। অবশ্য হওয়াটাও স্বাভাবিক। তিনি সুস্মিতা সেন। আর তাঁর ভক্তরা সবসময় পছন্দের অভিনেত্রীকে ফলো করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি ফটো শ্যুটের জন্য সাদা পোশাকে গাছের উপর ছবি তুলেছেন সুস্মিতা। সে ছবিও ভাইরাল হয়েছে। পাশাপাশি বন্ধু রোহমান তাঁর কোমর ধরে শূণ্যে তুলে ধরেন। সেই ভিডিও প্রকাশের পরই তা ভাইরাল। দেখুন সেই ভিডিও –