‘স্মাইলি’কে মনে আছে ? তাহলে পড়ুন এই খবর

GHOSH ARPAN
কলিযুগ- সিনেমার অভিনেত্রী স্মাইলি সুরি। ইমরান হাসমি- কুণাল খেমুর বিপরীতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। তবে তাঁর আর অভিনয় জগতে বিচরণ নেই বললেই চলে। তবে ডান্সের জগতে পাকাপোক্ত করেছেন খুঁটি। সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, সংসার করতে গিয়ে স্বামীর সঙ্গে তাঁর বনিবনা হয়নি। তাই দু’বছরের বেশি স্থায়ী হয়নি তাঁর সংসার। বিচ্ছেদের পর মনমরা হয়ে গিয়েছিলেন তিনি। মোটাও হয়ে যাচ্ছিলেন তিনি। তারপর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছেন স্মাইলি। তবে মনের মতো মানুষ পেলে আবারও বিয়ের পিঁড়িতে বসতে তাঁর আপত্তি নেই বলেই জানিয়েছেন তিনি।

Find Out More:

Related Articles: