আমার সঙ্গে গাড়িতে যাবেন ? কাকে বললেন জাহ্নবী

GHOSH ARPAN
কখনও তিনি তাঁর গাড়ির চালকের থেকে টাকা নিয়ে শিশুর থেকে বই কিনছেন, অথবা কোনও অনুষ্ঠানে। ক্যামেরার ঝলকানি তাঁরে দেখে থামতেই চায় না। তিনি শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। নবাগতদের মধ্যে তাঁর অভিনয় অনেকের থেকেই বেশি প্রশংসিত হয়েছে। তবে এবার আলোচনার কেন্দ্র বিন্দুতে এলেন অন্য কারণে। 
সম্প্রতি মুম্বইয়ে একটি বিউটি প্রডাক্টের অফিসে এসেছিলেন তিনি। বেরিয়ে যাওয়ার সময় এক পাপারাতজি তাঁর নাম ধরে ডাকতে থাকেন ছবি তোলার জন্য। তখনই হাসতে হাসতে ওই পাপারাতজিকে তিনি বলেন, তাঁর সঙ্গে তিনি গাড়িতে আসতে চান কি না ? সেই ভিডিয়োতে জাহ্নবীর ব্যবহার দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি সাদা জামা এবং স্নিকার্স পরেছিলেন। দেখুন সেই ভিডিয়ো –



Find Out More:

Related Articles: