তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী। কখনও রবীন্দ্রসঙ্গীত গেয়ে, আবার কখনও সমুদ্র সৈকতে ছবি পোস্ট করার পরই মুহূর্তে ভাইরাল হয় তাঁর ছবি। তিনি সুস্মিতা সেন। বঙ্গতনয়া সবসময়ই চর্চায় থাকেন সোশ্যল মিডিয়ায়। তবে এবারে একেবারে অন্য কারণে নেটিজেন তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তিনি বাঙালি, তিনি যে শিকড় ভোলেননি তা আবারও দেখালেন। ছোট্ট মেয়ে আলিশা সেনের গলায় বাংলা কবিতা পোস্ট করলেন সুস্মিতা। সুকুমার রায়ের ‘হুঁকোমুখো হ্যাংলা’ কবিতাটি আবৃত্তি করে শোনায় আলিশা। ক্যাপশনে সুস্মিতা যা লিখলেন দেখুন –