মোহময়ী এই সুন্দরী বলিউড অভিনেত্রীর সুপারফিট থাকার এই তিন মন্ত্র জানেন ?

ARPAN GHOSH

এই মুহূর্তে তিনি বলিউডের অন্যতম ফিট অভিনেত্রী। নির্মেদ ও সুঠাম শরীর পেতে তাঁর ওয়ার্কআউট নিয়ে নানান ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দেখাই যায়। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে তাঁর ডায়েট নিয়ে মুখ খুলেছেন খোদ অভিনেত্রী। জানিয়েছেন তাঁর ফিট থাকার তিন মন্ত্র। সেগুলি কীকী দেখে নেওয়া যাক -

১) সয় মিল্ক, আমন্ড মিল্ক অথবা অল্প পরিমাণে স্কিমড দুধ ছাড়া আরও কোনও ডেয়ারি প্রডাক্ট ক্যাটরিনার ডায়েটে থাকে না।

২) গ্লুটেনকে সম্পূর্ণভাবে ভিলেন মনে করেন না তিনি। তবে খুব বেশি ব্রেড অথবা পাস্তা খাওয়ার থেকে দূরেই থাকেন ক্যাট।

৩) চিনি অথবা মিষ্টি জাতীয় খাবার থেকে একশো হাত দূরে থাকেন ক্যাটরিনা। প্রাকৃতিকভাবে মিষ্টি খাবারই মাঝেমধ্যে খেয়ে থাকেন, কিন্তু রিফাইন্ড চিনি ইজ আ স্ট্রিক্ট নো নো।

সেই সঙ্গে তিনি জানান, সবার শরীরের গঠন এক হয় না এবং সবার জন্যে সব ধরনের ডায়েট উপকারী নাও হতে পারে। তাই কোনও নতুন ডায়েট শুরুর আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

3 weight loss mantras  by bollywood beautiful actress Katrina kaif


Find Out More:

Related Articles: