বিয়ে সারলেন সৃজিত মুখোপাধ্যায় - রাফিয়াৎ রশিদ মিথিলা

ARPAN GHOSH

চার হাত এক হলো। দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটেই বিয়ের অনুষ্ঠান সারেন সৃজিত-মিথিলা। এদিনের অনুষ্ঠান খুবই ছোট করে করেন দু’জনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কবি শ্রীজাত সহ সৃজিত মুখোপাধ্যায়ের আরও কিছু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব। ছিলেন সৃজিত ও মিথিলার পরিবারের সদস্যরাও। 

তবে আগামী বছর মার্চে বড় করে রিসেপশন পার্টি দিতে পারেন নব দম্পতি। এতদিন সৃজিত বা মিথিলা দু’জনে নিজেদের সম্পর্ক নিয়ে কোনও দিন সেভাবে কিছু না বললেও শুক্রবার বিয়ের দিন মিথিলার প্রতি তাঁর ভালোবাসার কথা নিজের ইনস্টা হ্যান্ডেলে প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন সৃজিত। দেখুন সেই পোস্ট -

Find Out More:

Related Articles: