কালো ক্রপ টপে নুসরতের নাচ, ভাইরাল ভিডিয়ো

ARPAN GHOSH

তিনি অভিনেত্রী, তিনি সাংসদ। এখন তিনি খুবই ব্যস্ত। তবে তিনি জৈন পরিবারের পুত্র বধূও। তিনি টলিউডের সুন্দরী অভিনেত্রী নুসরত জাহান। সম্প্রতি তাঁর একটি ফ্যান ক্লাব ইনস্টাগ্রামে নুসরতের একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কালো জিন্স এবং কালো রঙের ক্রপ টপের সঙ্গে জমিয়ে নাচছেন অভিনেত্রী। নো-মেক আপ লুকে অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান এক্কেবারে ‘পিকচার পারফেক্ট’। দেখে বোঝার উপায় নেই কিছু দিন আগেই অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।

নুসরত ফ্যানেরা নায়িকার সেই নাচের ভিডিয়ো দেখে প্রশংসায় ফেটে পড়েছেন। কেউ লিখেছেন, “আগুন জ্বালিয়ে দিয়েছ।” আবার কেউ কমেন্ট করেছেন, “এই ভাবে বুকে ঝড় তোলার অধিকার তোমার নেই নুসরত!” দেখুন সেই ভিডিয়ো -

Find Out More:

Related Articles: