আদিবাসী মেয়ে হিসাবে ছোট পর্দায় ফিরছেন পার্নো মিত্র, জেনে নিন বিস্তারিত

ARPAN GHOSH

ছোট পর্দা থেকেই টলিউডে পা, এতদিন সিনেমার পর ফের ছোট পর্দায় ফিরছেন পার্নো মিত্র। প্রযোজক ও চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক কোড় পাখি -তে দেখা যাবে পার্নোকে। তাঁর বিপরীতে থাকবেন ঋষি কৌশিক। আগামী ১৩ জানুয়ারি থেকে স্টার জলসায় শুরু হবে এই ধারাবাহিক।

আদিবাসী মেয়ে আমন পড়াশোনায় ভাল, সে সাংবাদিক হতে চায়। গ্রাম দেখতে আসা, উন্নাসিক, শহুরে মানুষজনেরা তার এই স্বপ্ন নিয়ে যতই হাসাহাসি করুক না কেন, আমন তার স্বপ্নকে অত সহজে ছেড়ে দেবে না। তবে শহরের সবাই যে আদিবাসী মেয়ের এই স্বপ্নকে ছোট চোখে দেখবে এমনটা নয়। ঠিক যেমনটা দেখা গিয়েছে নায়ক ঋষি কৌশিককে, এই প্রোমোতে। সব মিলিয়ে ধারাবাহিকে সাব-অল্টার্ন অপ্রেশনের একটা গল্প পাবেন দর্শক।

ছবি সৌজন্যে স্টার জলসা

Find Out More:

Related Articles: