‘মাফিয়া কুইনে’র বেশে নজর কাড়লেন আলিয়া ভাট

ARPAN GHOSH

বরাবরই নতুন চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন আলিয়া ভাট। এবং প্রতিবারই দর্শকের মনে দাগ কাটতে সক্ষম হয়েছেন তিনি। তবে সঞ্জয়লীলা বানশালির ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি’ ছবিতে তিনি অভিনয় করছেন তা আগেই জানা ছিল। তবে লুক কেনন হবে সেই নিয়ে কৌতুহলের অন্ত ছিল না। অবশেষে প্রকাশ পেল আলিয়ার লুক। প্রথম পোস্টারে আলিয়ার 'গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি' লুক কিছুটা আক্রমণাত্মক, কিছুটা খোলামেলা। যেখানে আলিয়াকে লালা স্কার্ট ও নীল ব্লাউজ পরে থাকতে দেখা যাচ্ছে। তার মাথার চুল দুটি বেনী করা। কপালে তার লাল টিপ। একহাতে পরা সবুজ কাঁচের চুরি। এই ছবিতে আলিয়া যে কিছুটা অল্প বয়সের গাঙ্গুবাঈয়ের বেশে ধরা দিয়েছেন তা ছবিতেই স্পষ্ট।

Find Out More:

Related Articles: