দীপিকা পাড়ুকোনের পোশাক পরলেন রণবীর সিং ?
নতুন নতুন ফ্যাশন স্টেটমেন্ট নিজেই অ্যাপ্লাই করেন অভিনেতা রণবীর সিং। সম্প্রতি নিজের নয়া লুকে ছবি পোস্ট করে নেটিজেনদের মশকরার শিকার হয়েছেন অভিনেতা। কেউ লিখেছেন, ' এটা আবার কী ধরনের পোশাক'! কেউ আবার প্রশ্ন করেছেন দীপিকার পোশাক পরে নিয়েছেন নাকি? তবে আবার কেউ লিখেছেন, 'এই না হলে রণবীর সিং'। পলকা ডট শার্ট, সঙ্গে স্ট্রাইপ প্যান্ট। মাথায় পলকা ডট প্রিন্টের টুপি। চোখে চশমা। সম্প্রতি, মুম্বই বিমানবন্দরে এমনই আজব পোশাকে ধরা পড়েছেন রণবীর সিং।