নুসরত আনছেন নতুন ফ্যাশন ব্র্যান্ড YouVe
তিনি অভিনেত্রী, তিনি সাংসদ আবার তিনি পুত্রবধূও। ব্যস্ততম অভিনেত্রী তিনি। এবার তিনিই বাজারে আসছে নতুন ফ্যাশন ব্রান্ড YouVe. জানা যাচ্ছে, নুসরতের স্বামী নিখিল জৈন-এর খ্যাতনামা পোশাক কোম্পানি Rangoli-র নতুন আরও একটি ব্র্যান্ড হতে চলেছে এটি। যান নাম দেওয়া হয়েছে Youve। নতুন ফ্যাশান ব্র্যান্ডের উদ্বোধনের আগে নুসরতকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মিমি চক্রবর্তী, ঋতাভরী চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। তাঁদের সেই শুভেচ্ছা বার্তার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সাংসদ অভিনেত্রী নুসরত।