বিশ্বের সুন্দরী সেরা ঠাকুমা হলেন আরতি

A G Bengali

সেরা সুন্দরী ঠাকুমা। শুনতে একটু অবাক লাগলেও এটাই হয়েছে। বিশ্বের সেরা ঠাকুমার এই শিরোপা জিতে নিয়েছেন বেঙ্গালুরুর আরতি। বয়স যে শুধুমাত্র সংখ্যামাত্র তা আরও একবার প্রমাণ করলেন আরতি দেবী। প্রথম ভারতীয় হিসেবে জিতে এলেন ‘গ্র্যান্ডমা ইউনিভার্স সম্মান’। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ঠাকুমাদের টেক্কা দিয়ে ছিনিয়ে নিলেন শ্রেষ্ঠত্বের শিরোপা। বুলগেরিয়ার সোফিয়াতে এই মাসেরই ১৯ থেকে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল ওই বিউটি পেজেন্ট। সৌন্দর্যের যে নির্দিষ্ট কোনও বয়স হয়না, সে বার্তা দিতেই এই পেজেন্টের আয়োজন।

Find Out More:

Related Articles: