সোশ্যাল মিডিয়ায় ১ পোস্টে কোটি টাকা পান প্রিয়াঙ্কা চোপড়া

A G Bengali

বলিউড অভিনেত্রী থেকে তিনি এখন হলিউড অভিনেত্রী। প্রিয়াঙ্কা চোপড়ার প্রতিটা পদক্ষেপ জানতেই নেটিজেনরা রেডি থাকেন। এবার প্রিয়াঙ্কার ভক্তদের কাছে সুখবর। প্রিয়াঙ্কা চোপড়া প্রথম ভারতীয় অভিনেত্রী, যাঁর ইনস্টাগ্রামে ৫০ মিলিয়ন ফলোয়ার। বিরাটের ফলোয়ার ৫০.৪ মিলিয়ন। যাঁর ফলোয়ার যত বেশি, ইনস্টাগ্রামে ব্র্যান্ডের বিজ্ঞাপন করার জন্য তিনি তত বেশি টাকা পাবেন। প্রিয়ঙ্কা ইনস্টা-প্রোমোশনের জন্য পোস্টপিছু প্রায় ১.৯৪ কোটি টাকা পেয়ে থাকেন। বিরাটের ফলোয়ার বেশি হলেও তাঁর টাকার অঙ্ক এ ক্ষেত্রে খানিক কম, ১.৪০ কোটি। ২০১৯ সালের ইনস্টাগ্রাম রিচ লিস্ট তালিকায় এঁরাই একমাত্র ভারতীয় তারকা।

Find Out More:

Related Articles: