‘পিয়া তোসে ন্যায়না লাগে’ গানে জাহ্নবীর নাচ ভাইরাল

A G Bengali

তিনি বলিউডে নবাগতাদের মধ্যে অন্যতম। তাঁর প্রথম সিনেমার অভিনয় দেখে অনেকেই বলেছিলেন তাঁকে দেখে মনেই হয়নি তিনি নবাগতা। তিনি জাহ্নবী কাপুর। শ্রীদেবী আর বনি কাপুরের কন্যা। সাধারণত তিনি প্রায়শই নেটিজেনদের চর্চায় থাকেন। সম্প্রতি নিজের অসাধারণ ‘ডান্সিং মুভ’ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে খবরের শিরোনামে উঠে এলেন তিনি। আসছে হোলি। তার আগেই তিনি নেচে উঠলেন ১৯৬৫ সালে ‘গাইড’ ছবির বিখ্যাত গান ‘পিয়া তোসে ন্যায়না লাগে’ গানের তালে। পুরোনো গানেই হোলিকে আহ্বান জানালেন জাহ্নবী। ‘পিয়া তোসে ন্যায়না লাগে’ গানে ওয়াহিদা রহমানের অসাধারণ নৃত্যশৈলি আর মুখভঙ্গিমা কোনও দিনও ভোলার নয়। আজ জাহ্নবীর নাচ স্মরণ করিয়ে দিল ৬৫ সালের সেই লাস্যময়ী ওয়াহিদা রহমানের কথা।

Find Out More:

Related Articles: