করোনা আতঙ্ক! প্যারিস সফর বাতিল করলেন দীপিকা
করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। এবার সেই কোপ ফ্রান্সেও। আর ফ্রান্সে কোপ পড়ার জন্য বলিউডেও সেই প্রভাব পড়ল। দীপিকা পাড়ুকোন বাতিল করলেন ফ্রান্স সফর। প্যারিস ফ্যাশন উইকে যাওয়া যে কোনও ফ্যাশনিস্তা বা অভিনেত্রীর ক্ষেত্রে সম্মান ও গর্বের ব্যাপার। কিন্তু ফ্রান্সে করোনার প্রভাব ছড়িয়ে পড়ার খবর বের হতেই সিদ্ধান্ত বদল করে সফর বাতিল করলেন দীপিতা পাড়ুকোন।