শ্রদ্ধাকে জড়িয়ে ধরলেন প্রভাস
বাহুবলী মানে রিয়েল লাইফে প্রভাসের সম্পর্ক নিয়ে গুঞ্জন কম হয়নি। বারবারই দেবসেনা অর্থাৎ অনুষ্কা শেট্টিকে নিয়ে সম্পর্কের কথা শোনা গিয়েছে। তবে এবার শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন বলিউডে। আসলে শক্তি কাপুরের মেয়ের জন্মদিনে তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করেন 'সাহো' অভিনেতা। যেখানে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে পোজ দিতে দেখা যাচ্ছে তাঁকে। শুধু তাই নয়, সাহো-য় শ্রদ্ধার অমৃতা নাম ধরেই 'আমার অমৃতা' বলে ওই ছবির নীচে ক্যাপশন দেন প্রভাস। তারপরই শুরু হয়েছে নতুন জল্পনা।