#মিটু মুভমেন্ট নিয়ে মুখ খুললেন কাজল
প্রায় দু’বছর হয়ে গিয়েছে #মিটু বিতর্কে। অনেক জলঘোলা হয়েছে। কেঁচো খুঁড়তে কেউটেও বেরিয়ে এসেছে। কিন্তু মুখ খোলেননি অনেকেই। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কাজল। সিনেমার সেটে কি তবে বর্তমানে মেয়েদের আলাদা চোখে দেখা হচ্ছে? “হ্যাঁ। অবশ্যই। পরিবর্তন এসেছে। শুধু ফিল্মের সেটেই নয়। বিভিন্ন ক্ষেত্রেও তার প্রতিফলন দেখা যাচ্ছে । সত্যি বলতে ‘ভাল’, ‘মন্দ’ সব ধরনের পুরুষই কিছু করার আগে সাত পা পিছিয়ে যান এখন”, তাঁর নতুন শর্টফিল্ম ‘দেবী’র প্রচারে এসে এমনটাই বললেন কাজল।