কোয়ারেন্টাইন স্ট্যাম্প, আইসোলেশনে অমিতাভ বচ্চন

A G Bengali

হাতে কোয়ারেন্টাইনের স্ট্যাম্প, আইসোলেশনে বিগ বি। স্বেচ্ছায় নিজেকে গৃহবন্দি করে ফেললেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। আইসোলেশনে যাওয়ার আগে মহারাষ্ট্র সরকারের কোয়ারেন্টাইন স্ট্যাম্প লাগিয়ে ট্যুইট করেন অমিতাভ বচ্চন। অবশ্য আগেই সবাইকে সাবধানে থাকার জন্য সচেতনতা বার্তা দিয়েছিলেন অমিতাভ বচ্চন। জানা গিয়েছে, যেসমস্ত ব্যক্তিদের আইসোলেশনে পাঠানো হচ্ছে, এবং যাঁরা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যাচ্ছেন, তাঁদের হাতে সরকারি ভাবে স্ট্যাম্প লাগানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যাতে কোনওভাবে এই ব্যক্তিরা জনসমক্ষে আসেলে তাঁদেরকে চিহ্নিত করা যায়। আর অমিতাভের ট্যুইট থেকে জানা যায়, ভোটে যে ইঙ্ক ব্যবহার করা হয়ে থাকে এই স্ট্যাম্পেও সেই ইঙ্ক ব্যবহার করা হয়েছে।

Find Out More:

Related Articles: