লকডাউনে নাচের তালে জাহ্নবী কাপুর
করোনা আতঙ্ক, আর সেই ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। আর গৃহবন্দি দশায় অভিনেতা-অভিনেত্রীরা বাড়ির কাজ থেকে শুরু গান-নাচ সবই করছেন বাড়িতে বসেই। এবার সেই তালিকায় এলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। বর্তমানে বাড়িতে ছোট বোন খুশির সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন জাহ্নবী। এরই মধ্যে আবার তুলছেন নাচের নতুন স্টেপ। রবিবার নাচের ক্লাস ভীষণভাবে মিস করছিলেন জাহ্নবী। তাই সময় কাটাতে ইনস্টাগ্রামে পোস্ট করলেন নিজের নাচের একটি ভিডিয়ো। দেখুন সেই নাচ -