লকডাউনে গরিব মানুষের পাশে দাঁড়ালেন রানু মণ্ডল
করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। তবে কয়েকদিন আগে ভবঘুরে জীবন কাটানো রানু এবার পাশে দাঁড়ালেন রানাঘাটে কিছু গরিব মানুষের। নিজের সাধ্য মতো প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করেন। রানু মণ্ডলের এই ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ভবঘুরে থেকে রাতারাতি হয়ে গিয়েছিলেন সেলিব্রিটি। তাঁর গানের গলায় মুগ্ধ হিমেশ রেশমিয়া তাঁকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দেন।