স্বামী-ছেলের সঙ্গে ছবি শেয়ার করতেই কটাক্ষের মুখে শ্রাবন্তী

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। কিন্তু অনেকেই ফিটনেসের নো এক্সকিউজ। তবে এই লকডাউনে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে নেটিজেনদের আক্রমণের মুখে পড়লেন অভিনেত্রী শ্রাবন্তী। 'আমার পৃথিবী'। এবার এমন ক্যাপশন দিয়েই ছবি শেয়ার করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তীর ওই ছবিতে তাঁর স্বামী রোশন সিং এবং ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন ছবি শেয়ার করেন শ্রাবন্তী। তাঁর ওই ছবিতেই দেখা যাচ্ছে রোশন সিং এবং ছেলে অভিমন্যুকে। শ্রাবন্তীর ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে এবারও স্বামী এবং ছেলের ছবি একসঙ্গে শেয়ার করায় নেটিজেনদের একাংশের কুতসিত আক্রমণের মুখে পড়তে হয় টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে।

Find Out More:

Related Articles: