টলিপাড়ায় লাগাতার ‘গুড নিউজ’, মা হতে চলেছেন অঙ্কিতা মজুমদার

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে এত কিছুর পর টলিউডে কিন্তু গুড নিউজ। কোয়েল, শুভশ্রীর পর এবার মা হতে চলেছেন টেলি অভিনেত্রী অঙ্কিতা। গতকালই ফেসবুকে খবরটা শেয়ার করেছিলেন অনুরাগীদের সঙ্গে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অঙ্কিতা এই মুহূর্তে রয়েছেন শ্বশুরবাড়ি গুয়াহাটিতে। শরীরে নতুন প্রাণের ইঙ্গিত পাওয়ার সঙ্গে সঙ্গেই স্বামী সৌমিত্রর সঙ্গে গুয়াহাটি উড়ে গিয়েছিলেন অঙ্কিতা। ভেবেছিলেন, দিন কয়েক কাটিয়েই বাড়ি ফিরে আসবেন।

Find Out More:

Related Articles: