ছবি ফ্লপ করলেও থামিনি: সলমন খান

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে কাজ থামেনি বলিউডের ভাইজান সলমন খানের। তিনি ব্যস্ত তাঁর নিজের দুনিয়ায়। পানভেলের ফার্মহাউসে বসেই কখনও নিজের গলায় গান রেকর্ড করছেন আবার কখনও বা জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে মিউজিক ভিডিয়ো শুট করছেন। লকডাউনে সবাই যখন সাময়িক কর্মবিরতি নিচ্ছে তখন সলমনের এই কর্মব্যস্ত জীবন মুগ্ধ করেছে তাঁর ফ্যানেদের। এত এনার্জি পাচ্ছেন কী করে? “পনেরো বছর বয়স থেকেই কাজ শুরু করেছি আমি। কেরিয়ারের প্রথম দিকে আমার ছবি ফ্লপ করছিল। কিন্তু ফ্লপ করা সত্ত্বেও কাজ করা থামাইনি আমি। কাজ করেই গিয়েছি। সেই ট্র্যাডিশন এখনও চলছে।” পরিবারের লোকজন ছাড়াও সলমনের ফার্মহাউসে রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, মডেল ওয়ালুশা এবং তাঁর রিউমারড গার্লফ্রেন্ড ইউলিয়া ভন্তুর। ওয়ালুশাকে দেওয়া ইন-হাউজ সাক্ষাৎকারেই নিজেকে উজাড় করলেন সলমন।

Find Out More:

Related Articles: