সলমনের বাগান বাড়ি থেকে ছবি শেয়ার করলেন ইউলিয়া

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। আর সেই তালিকায় বলিউড অভিনেত্রী সানি লিওনি। তবে এবার সলমনের বাগান বাড়িকেই নিজের বাড়ি বলে সম্মোধন করলেন সলমনের বান্ধবী ইউলিয়া ভন্তুর। লকডাউনের মাঝে সলমনের বাগান বাড়িতে আটকে থাকাকালীন এবার পানভেলের বাড়িকে আপন করে নিলেন ভাইজানের রোমানিয়ান বান্ধবী। শুধু তাই নয়, পানভেলের বাগান বাড়ির সামনে যে পাহাড় রয়েছে, সেখানে যেন প্রকৃতি নিজের ইচ্ছামতো করে গণেশের মূর্তি এঁকে দিয়েছে। বাপ্পার স্মরণেই বর্তমানে তাঁরা রয়েছেন বলেও মন্তব্য করেন ইউলিয়া।

Find Out More:

Related Articles: