করণ জোহারের বাড়িতেও করোনার হানা

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। কিন্তু অনেকেই ফিটনেসের নো এক্সকিউজ। তবে এই লকডাউনেই করোনা হানা বলিউড পরিচালক করণ জোহারের বাড়িতে। সম্প্রতি টুইট করে পরিচালক করণ জোহার জানিয়েছেন যে, তাঁর বাড়ির দু’জন কর্মী করোনায় আক্রান্ত। কর্ণর বিল্ডিংয়েই তাঁদের কোয়রান্টিনে থাকার আলাদা ব্যবস্থা করা হয়েছে। বাড়ির বাকি সদস্যদেরও সোয়্যাব টেস্ট করা হয়েছে। তার রিপোর্ট অবশ্য নেগেটিভ এসেছে।

Find Out More:

Related Articles: