করোনা আবহেই প্রিয়জনকে হারালেন তাপসী
বলিউডে শোকের ছায়া যেন শেষই হতে চাইছে না। প্রথমে ইরফান খান, তারপর ঋষি কাপুর। তারপর প্রিয়জন হারানোর একের পর এক খবর আসতেই চলেছে। সঙ্কটকালেই হারালেন প্রিয়়জনকে। মারা গেলেন তাঁর আদরের ‘বিজি’ অর্থাৎ ঠাকুমা। শনিবার ইনস্টাগ্রামে সেই খবর শেয়ার করে তাপসী লেখেন, “ওই প্রজন্মের শেষ মানুষ ছিলে তুমি। তোমার মৃত়্যুতে যে ফাঁকা জায়গা তৈরি হল তা কোনওদিন পূরণ হবার নয়। বিজি, ভালবাসি তোমাকে।”