রাজেশকে পঞ্জাবের বাড়িতে ফিরিয়ে দেবেন বলে আশ্বাস সোনুর

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে বলিউড অভিনেতা যেভাবে এগিয়ে এসেছে সেটা যথেষ্ট প্রশংসনীয়। গরিব মানুষের জন্য তাঁর এই পরিশ্রম, তাঁকে দেশবাসীর কাছে বাস্তবের 'নায়ক' করে তুলেছে। শুধু পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেই খান্ত হয়েছেন এমনটা নয়। শ্রমিকদের জন্য যাত্রাপথের প্রয়োজনী PPE কিট, খাবার, সবেরই ব্যবস্থা করেছেন অভিনেতা। এবার রিপোর্টে প্রকাশ, রাজেশ কারিরের অসুবিধার কথা জানতে পেরে তাঁকে ফোন করেন সোনু সুদ। রাজেশ এবং তাঁর পরিবার যাতে নিরাপদে পঞ্জাবে ফিরতে পারেন, সে বিষয়ে আশ্বস্ত করেন বলিউড অভিনেতা। রাজেশ কারির জানান, মুম্বইয়ের সব জিনিসপত্র গোছানো হলে তবে তিনি ফোন করে সোনুকে জানাবেন। এরপর সোনু তাঁর এবং স্ত্রী, সন্তানের বাড়িতে ফেরার ব্যবস্থা করে দেবেন বলে খবর।

Find Out More:

Related Articles: