লকডাউনের মাঝে আচমকাই লস এঞ্জেলসের বাড়িতে পাড়ি দেন! মুখ খুললেন সানি লিওন

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে লকডাউনের মাঝে আচমকাই মুম্বই থেকে লস এঞ্জেলসের বাড়িতে পাড়ি দেন সানি লিওন। এ বিষয়ে এবার মুখ খুললেন সানি। একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে তিনি বলেন, মুম্বই ছেড়ে মার্কিন মুলুকে যাওয়ার কোনও ইচ্ছা তাঁর ছিল না। কিন্তু মহামারীর সময় সানি এবং ড্যানিয়েল যাতে ওয়েবার পরিবারের পাশে থাকেন, তার ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রীর শাশুড়ি। অর্থাত শাশুড়ি মা এবং শ্বশুরবাড়ির মানুষের পাশে থেকে, এই লড়াইয়ের মোকাবিলা করতেই তাঁরা লস এঞ্জেলসে পাড়ি দেন বলে জানান সানি।

Find Out More:

Related Articles: