মৃত্যুর এক মাস পর সুশান্তকে নিয়ে মুখ খুললেন অঙ্কিতা লোখন্ডে

A G Bengali

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। তবে ​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুখ খোলেননি। সুশান্ত মারা গেলে আলুথালু বেশে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এক বার। মিডিয়ার ফোন ধরেননি। আজ মঙ্গলবার, সুশান্তের মৃত্যুর ঠিক এক মাস পর অবশেষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অঙ্কিতা। না সুশান্তের ছবি নয়, কোনও আবেগঘন পোস্ট নয়...কোনও স্মৃতিচারণাও নয়। বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি প্রজ্বলিত প্রদীপ। ক্যাপশনে লেখা, ‘ভগবানের সন্তান’।

Find Out More:

Related Articles: