বন্ধুর সঙ্গেই বর্তমানে সুখের সংসার অরিজিৎ সিংয়ের

A G Bengali

অরিজিৎ সিং। গানের জগতে সবচেয়ে চর্চিত নাম এই মুহূর্তে। না হওয়ারই বা কি আছে! কারণ তাঁর সুরেলা কণ্ঠ যে ঝড় তুলেছে বিশ্বের সঙ্গীত প্রেমীদের মনে। অরিজৎ সিং মানেই এখন গান আর গান মানেই প্লে লিস্্টে অরিজিৎ সিং থাকবে না এটা জাস্ট ভাবই যায় না। এহেন অরিজিৎ ব্যক্তি জীবন নিয়ে বরাবরই অন্তরালে থেকেছেন। যদিও শোনা যায় এক রিয়্যালিটি শো-তে তিনি যখন প্রতিযোগী ছিলেন, সেখানে আর এক প্রতিযোগীর সঙ্গে পরে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে সে বিয়ে বেশিদিন টেকেনি। পরে বন্ধু কোয়েলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে দুই সন্তান আর স্ত্রী কোয়েলকে নিয়ে সুখের সংসার অরিজিৎ সিংয়ের। বাঙালি মতে বিয়ে করেন দু’জনে। কিন্তু গ্ল্যামারের আলো, চাকচিক্য কোনওদিনই টানেনি স্বামী-স্ত্রীকে। অরিজিৎ নিজেই বলেছেন, পাবলিক অ্যাপিয়ারেন্সে বেজায় অরুচি তাঁর স্ত্রীর।

Find Out More:

Related Articles: