মালবিকার “SKYCREW BY MALOBIKA“

A G Bengali
টলিউডে দীর্ঘদিন অভিনয় করার পর এখন স্থায়ী ঠিকানা মুম্বই। অর্থাৎ বলিউডেই এখন নিজের পায়ের তলা মাটি শক্ত করছেন অভিনেত্রী মালবিকা ব্যানার্জি। তবে অভিনয়ের পাশাপাশি নিজের বহুদিনের ইচ্ছে পূরণও করে ফেললেন বাঙালি অভিনেত্রী। নিজের ফ্যাশন ব্র্যান্ড খুললেন মালবিকা। যার নাম- 'স্কাইক্রু বাই মালবিকা’। এই ই-কর্মাশিয়াল অনলাইন ক্লোদিং সাইটের মাধ্যমে আপাতত মহিলাদের জন্যই পোশাক মিলবে। এই ব্র্যান্ডের ইউ এস পি ‘ওয়ান পিস, ওয়ান ডিজাইন, ওয়ান ইউ’! অর্থাৎ একটা ডিজাইনের একটাই পোশাক মিলবে। ডিজাইনার পোশাকেরই ফিল দেবার চেষ্টা করছেন মালবিকা।

‘স্কাইক্রু বাই মালবিকা’তে আপনি পাবেন লখনউ চিকনের না না ভ্যারাইটি। চিকনের জ্যাকেট, শ্রাগ, পালাজো সবই পাওয়া যাবে।দাম শুরু হচ্ছে ১৩০০ টাকা থেকে। মালবিকা জানান ভবিষ্যতে মহারাষ্ট্র এবং বাংলার কাপড় দিয়ে পোশাক বানাবার ইচ্ছে। মালবিকা সবেই কলকাতা থেকে মুম্বই ফিরেছেন। একটি মিউজিক ভিডিয়োর গান রেকর্ডিংও করেছেন।
">

Find Out More:

Related Articles: