কাশ্মীর ইস্যুতে ট্রাম্প?

Biswas Riya

ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর সমস্যার সমাধানে ট্রাম্প মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনালড ট্রাম্প । তাঁর দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে এহেন অনুরোধ করেছেন।কিন্ত ভারতীয় বিদেশ মন্ত্রক বলেছেন “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কোন অনুরোধ মার্কিন প্রেসিডেন্টকে করেননি।কাশ্মীর নিয়ে আলোচনা হলে দ্বিপাক্ষিক স্তরেই তা হবে”।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন মার্কিন সফরে। আজ ট্রাম্পের সঙ্গে প্রথম বৈঠক হয়।তারপরই ট্রাম্প মধ্যস্থতার কথা তোলেন।ট্রাম্পের কথানুযায়ী “দুসপ্তাহ আগে মোদীর সঙ্গে আমার দেখা হয়েছিল।তিনি জানতে চান আমি মধ্যস্থতা করতে রাজি কিনা।আমি প্রশ্ন করি কোন বিষয়ে?তিনি বলেন কাশ্মীর।কারন বিবাদটা অনেকদিন ধরে চলছে।আমি ওঁকে জানায় মধ্যস্থতা করতে পারলে আমি খুশিই হব”।

ট্রাম্পের এই বক্তব্যের ফলে রীতিমত শোরগোল সরু হয় দিল্লিতে। যদিও বিদেশ মন্ত্রকের তরফ থেকে দাবিটিকে নস্যাৎ করে বিবৃতি দেওয়া হয়, তবুও ঘরের রাজনীতিতে বিষয়টি এত সহজে মেটার নয়।অনেকেই অনেক মন্তব্য করেছেন আবার কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ট্রাম্পের প্রস্তাবকে স্বাগতও জানিয়েছেন।সব মিলিয়ে জাতীয় রাজনীতি এখন কাশ্মীর আলোচনায় সরগরম।   


Find Out More:

Related Articles: