পাকিস্থানের জন্যই কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে না

Paramanik Akash
পাকিস্থানের জন্যই কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে না বলে দাবি করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল । তিনি সংবাদ সংস্থাকে বলেছেন , কাশ্মীর থেকে সব রকম বিধি নিষেধ প্রত্যাহার করে নিতে চায় কেন্দ্রীয় সরকার ।কিন্ত পাকিস্থানের আচরণ হতে দিচ্ছে না বলে দাবি করেছেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ।
কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের এক মাস পেরিয়ে গেলে এখনও পুরোপুরি স্বাভাবিক করা যাচ্ছে না নতুন কেন্দ্রশাসিত এই অঞ্চলকে। তার জন্য একমাত্র দায়ী পাকিস্তান। এমনই চরম বার্তা দিয়েছেন ডোভাল।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই কড়া নিরাপত্তার বেষ্টনিতে রয়েছে উপত্যকা। ইন্টারনেট পরিষেবা প্রায় বন্ধ। টেলিফোন পরিষেবাও এখন পুরোপুরি স্বাভাবিক হয়নি। স্কুল কলেজ খোলা থাকলেও তা তেমনভাবে চালু হয়নি। অভিভাবকরা ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে উপত্যকার। এই পরিস্থিতি থাকুক তা একেবারেই চায় না কেন্দ্রীয় সরকার। শনিবার এমনই বার্তা দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিনি জানিয়েছেন সরকার চায় কাশ্মীর দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসুক। কিন্তু পাকিস্তানের আচরণই সেটা হতে দিচ্ছে না। পাকিস্তান জঙ্গিদের মতো আচরণ করছে বলে দাবি করেছেন তিনি। সেকারণেই পুরোপুরি নিরাপত্তার কড়াকড়ি প্রত্যাহার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। ডোভালের দাবি কাশ্মীরের ৯৫ শতাংশ এলাকা থেকেই বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
ডোভাল দাবি করেছেন , সীমান্তে একাধিক টাওয়ারের মাধ্যমে জঙ্গিদের সঙ্গে সাংকেতিক ভাষায় যোগাযোগ রক্ষা করে চলেছে পাকিস্তান। সেই সঙ্গেতগুলি ধরে ফেলেছে গোয়েন্দারা। সঙ্গেতে নানা রকম সাঙ্কেতির ভাষা ব্যবহার করা হচ্ছে। আর এই কারণেই পুরোপুরি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যাচ্ছো না বলে দাবি করেছেন ডোভাল।
পাকিস্থানের উস্কানি সত্ত্বে কাশ্মীরের বাসিন্দাদের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে । ডোভালের দাবি কাশ্মীরে মোট ১৯৯টি থানা আছে তার মধ্যে মাত্র ১০ টি থানা এলাকায় বিধিনিষেধ আরোপ রয়েছে। বাকিগুলি স্বাভাবিক নিয়মে চলছে। এখনও পর্যন্ত ২৩০ জন জঙ্গিকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বিধিনিষেধ তুলে নিলেই এই জঙ্গিরা কাশ্মীরে ফের নাশকতা শুরু করবে বলে দাবি করেছেন ডোভাল। সেকারণেই এখনও একাধিক এলাকা থেকে বিধিনিষেধ প্রত্যাহার করা যাচ্ছে না।


Find Out More:

Related Articles: