সিবিআই কি আদৌ রাজীব কুমারকে সারদা মামলায় নোটিশ পাঠাতে পারে ? রাজীব কুমার বনাম সিবিআই

Paramanik Akash
 সম্ভবত আগামী শুক্রবার সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে কিনা বা সিবিআই কি আদৌ রাজীব কুমারকে সারদা মামলায় নোটিশ পাঠাতে পারে ? কিংবা এই প্রক্রিয়া কতটা আইনসিদ্ধ । সে বিষয়ে শুক্রবারই স্পষ্ট হয়ে যাবে । একই সঙ্গে রাজীব কুমারের উপর গ্রেফতারি না করারও রক্ষাকবচ বিষয়েও সিদ্ধান্ত জানাবেন বিচারপতি মধুমতি মিত্র।
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। মামলা চলাকালীন দফায় দফায় আদালত তাঁর আবেদন মেনে গ্রেফতারির বিরুদ্ধে আইনি রক্ষা কবচের মেয়াদও বাড়ায়। এক মাসেরও বেশি দিন ধরে চলে মামলার সওয়াল জবাব। রাজীব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায় ২৩ দিন ধরে সওয়াল করেন।
অন্য দিকে, সিবিআইয়ের পক্ষে সওয়াল করেন ওয়াই জে দস্তুর। তিনি সাত দিন সময় নেন মিলনবাবুর সওয়ালের জবাব দিতে। বুধবার সেই সওয়াল জবাব পর্ব শেষ হয়। শুক্রবার তিনি রায় দিতে পারেন বলে এ দিন বিচারপতি মিত্র ইঙ্গিত দিয়েছেন।
সিবিআইয়ের আইনজীবী সওয়াল শুরু করার পরের দিনই রাজীব কুমারের আইনজীবী বিচারপতিকে রুদ্ধদ্বার সওয়াল-জবাবের আবেদন জানান। মিলনবাবু এজলাসে সংবাদমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞার আবেদন করেন। বিচারপতি সেই আবেদন মেনে নেন।
সওয়াল-জবাব শেষ হয়ে গেছে । এবার শুধু রায় দেওয়ার পালা । এখন দেখার বিষয় সিবিআই-র আর্জি মেনে আদালত কী রাজীবের উপর থেকে রক্ষাকবচ সরিয়ে নেয় কিনা? সেটাই দেখার ।


Find Out More:

Related Articles: