করোনা মোকাবিলায় ৮ এপ্রিল সর্বদল বৈঠকের ডাক নরেন্দ্র মোদীর
আগেই করোনা মোকাবিলায় রাজ্যগুলির অবস্থা জানতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আগামী ৮ এপ্রিল সর্বদল বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর দেওয়া একটি চিঠিতে বলা হয়েছে, যে সব রাজনৈতিক দলের অন্তত পাঁচ জন সদস্য সংসদে রয়েছেন তাদের ওই বৈঠকে আহ্বান জানানো হবে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা, সফরে নিষেধাজ্ঞার কথা মেনে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠক হবে।