টেনিস থেকে বিদায় ঘোষণা লিয়েন্ডার পেজের

ARPAN GHOSH

ভারতের একমাত্র টেনিস প্লেয়ার যিনি অলিম্পিক্সে ব্রোঞ্জো জিতেছেন। দেশের হয়ে খেলেছেন সাতটি অলিম্পিক্স। শুধু কি তাই ১৮টি গ্র্যান্ডস্ল্যাম রয়েছে তাঁর ঝুলিতে। রয়েছে ৪৪টি ডেভিস কাপ জয়ের রেকর্ড। এহেন বর্নময় টেনিস কেরিয়ারের ইতি ঘোষণা করলেন লিয়েন্ডার পেজ। বড়দিনে ক্রিসমাস উইশ করে কিংবদন্তী লেখেন, '২০২০ সাল হতে চলেছে আমার বিদায়ী বছর। বাবা-মাকে ধন্যবাদ জানাতে চাই। সারাজীবন ধরে শর্তহীন ভালোবাসা দিয়েছেন আমায়। ২০২০ সালের টেনিস ক্যান্ডারে কয়েকটি বাছাই প্রতিযোগিতায় অংশ নেব। সার্কিটে আমাকে সমর্থন করার জন্য আপনাদের অপেক্ষায় থাকব।'

Find Out More:

Related Articles: