প্রথম টেস্টের ব্যর্থ, কোহলিকে ব়্যাঙ্কিংয়ে টপকে গেলেন স্মিথ
বেসিন রিজার্ভে ভারত অধিনায়কের ব্যাট থেকে আসেনি রান। আর তার প্রভাব পড়ল আইসিসির ব়্যাঙ্কিংয়েও। পাঁচ পয়েন্ট কমে ২ নম্বরে নেমে এলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর বিরাট কোহলির স্থান দখল করলেন অস্ট্রেলিয়ার স্টার ক্রিকেটার স্টিভ স্মিথ। প্রাণবন্ত উইকেটে প্রথম ইনিংসে মাত্র ২ রান করেন ভারত অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে ৪৩ বলে মাত্র ১৯ রান করেন কোহালি। রান করতে না পারার প্রভাব পড়ে আইসিসি-র র্যাঙ্কিংয়ে। পাঁচ পয়েন্ট কমে যায় কোহালির। সদ্য প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে ৯০৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে এখন ভারত অধিনায়ক। কোহালির থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে এক নম্বরে স্মিথ।