স্ত্রী-র সঙ্গে তামিল গানে নেচে ভাইরাল ডেভিড ওয়ার্নার
তিনি অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার। তিনি আবার সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ছিলেন। তবে এবার তামিল গানে স্ত্রীর সঙ্গে নাচছেন ডেভিড ওয়ার্নার। কিন্তু করোনাভাইরাসের জেরে বিশ্বজুড়ে প্রায় সব খেলাতেই ফুলস্টপ পড়ে গিয়েছে। আর ভারতের সঙ্গে নিবিড় সম্পর্ক ওয়ার্নারের। ভারতীয় সংস্কৃতির প্রতিও রয়েছে এক অমোঘ যোগ। কয়েকদিন আগেই বলিউডি আইটেম গান 'শিলা কি জওয়ানি'-তে মেয়ের সঙ্গে তুমুল নাচেন ডেভিড ওয়ার্নার। এবার তামিল গানে স্ত্রী-র সঙ্গে নাচলেন ডেভিড ওয়ার্নার।